সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদ

বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:২৫:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:২৫:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশ থেকে অযৌক্তিকভাবে প্রায় ৪ হাজার ৫০০ গাছ কাটার প্রতিবাদে এবং বৃক্ষনিধনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রাজু আহমেদ। সাধারণ স¤পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, মিডিয়া বিষয়ক স¤পাদক এম ডি জাকারিয়া, ছাতক উপজেলা কমিটির সদস্য সচিব সুজন তালুকদার, দোয়ারাবাজার উপজেলার সদস্য মোফাজ্জল হাসান, স্থানীয় সামাজিক বনায়ন কমিটির সভাপতি ও সাধারণ স¤পাদক, নারী সদস্য এবং পরিবেশ সচেতন স্থানীয় বাসিন্দারা। সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে বর্তমানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোনো সম্প্রসারণ বা উন্নয়নকাজ নেই। সওজ কর্তৃপক্ষ এমনটি স্পষ্ট করার পরও বন বিভাগের পক্ষ থেকে উন্নয়ন প্রকল্পের কথা বলে সড়কের পাশের গাছ কাটা হচ্ছে। ইতোমধ্যে এক হাজারের বেশি ফলদ, বনজ ও ঔষধি গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, সওজের বক্তব্যের সঙ্গে বন বিভাগের কর্মকা-ের এই বৈপরীত্য অত্যন্ত উদ্বেগজনক। উন্নয়নকাজ না থাকলে কেন বিপুলসংখ্যক গাছ কাটা হচ্ছে - তা খতিয়ে দেখা জরুরি। তাদের অভিযোগ, একটি অসাধু চক্র বা সিন্ডিকেট নিজেদের স্বার্থ হাসিলের জন্য পরিকল্পিতভাবে এই বৃক্ষনিধন করছে। সমাবেশ থেকে সড়কের পাশের গাছ কাটার কার্যক্রম অবিলম্বে বন্ধ, সামাজিক বনায়নের সুবিধাভোগীদের প্রাপ্য লভ্যাংশ যথাযথভাবে বুঝিয়ে দেওয়া এবং গাছ কাটার নেপথ্যে থাকা বন বিভাগের কর্মকর্তা, সুবিধাভোগী জনগোষ্ঠী, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। এছাড়া অবৈধভাবে গাছ বিক্রির পরিকল্পনা ও বৃক্ষনিধনের সঙ্গে জড়িত বন বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে জেলা প্রশাসনের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। ইতোমধ্যে কেটে ফেলা গাছের ক্ষতিপূরণ হিসেবে একই রুটে নতুন করে অন্তত দ্বিগুণ সামাজিক বনায়ন করারও দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ করা না হলে হাওর এলাকার সর্বস্তরের জনগণ

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com