বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৭:০৯:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৭:০৯:০৩ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহ¯পতিবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭-এর (খ) ৬ ধারা অনুযায়ী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এতে আরও বলা হয়, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com