‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল

আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৪:১৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৪:১৬:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
‎সাংবাদিক মো. বায়েজীদ বিন ওয়াহিদের বাবা মো. ওয়াহিদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নাইল্লাহি...রাজিউন)।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করেন তিনি। ‎মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ‎দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভোগছিলেন মো. ওয়াহিদ মিয়া। আজ বিকেল সাড়ে ৫টায় উত্তর কামলাবাজ জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ‎
মো. ওয়াহিদ মিয়ার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামালগঞ্জ প্রেসক্লাবের সদস্য, স্বজন ও শুভাকাঙ্খীরা। ‎

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com