স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে ফজলু মিয়া (৩৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ দীঘলবাক (কালাইঞ্জুরা) এলাকার একটি মৎস্য খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফজলু মিয়া উপজেলার বুরাইয়া গ্রামের মৃত খনু খানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফজলু মিয়া দক্ষিণ দীঘলবাক গ্রামের আল আমিন লিটনের মৎস্য খামারের নৈশপ্রহরী ছিলেন। রোববার সকালে খামারের পশ্চিম পাশে ঘরের সামনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে হাসপাতালের মর্গে পাঠায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভোরে সড়কের পাশে নৈশপ্রহরীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রস্তুতের পর দুপুরের দিকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।