বিশ্বম্ভরপুরে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সভা

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০১:১৮:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০১:১৮:১৫ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুরে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বিশ্বম্ভরপুরে অনুষ্ঠিত সভায় সংগঠনের যুগ্ম সমন্বয়কারী সামছুল কবিরের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী আফরোজা জামানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুলমালা। সভায় স্বাগত বক্তব্য দেন কুদরত পাশা। সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিশ্বম্ভরপুর ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে উপজেলা পরিষদ ক্যা¤পাস ও বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ক্যা¤পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় বক্তব্য দেন মেরাজুল ইসলাম, মোস্তাকিম হোসেন, ইমাম হোসেন, শান্তনা আক্তার, রত্না, মিনারা আক্তার, সাগর দেবনাথ, সুইটি পাল, পাপিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আসমা আক্তার, তাইবা আক্তার তোহা ও পিয়া আক্তার।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com