শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ সদর উপজেলার বানিপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী, সালিশ ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত শিক্ষক ছাদ উল্লাহ মাস্টার (১০৫) আর নেই। গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফেরার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম ছাদ উল্লাহ মাস্টারের নামাজে জানাজা রোববার সকাল ১১টায় বানিপুর বর্মা উত্তর রামনগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ মাওলানা জুলহাস আহমদ।
জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে অতিরিক্ত সচিব আফতাব আলী, মাওলানা মোহাম্মদ আলী, লিয়াকত আলী, আহমদ আলী, শওকত আলী, ব্যাংকার সোয়েব আহমদ, দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহকারী মৌলভী ইকবাল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক ইয়াকুব আলী, সহকারী শিক্ষক নেফাউর রহমান, সহকারী শিক্ষক বেলাল আবেদীন, আকিক মিয়া, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আনোয়ার, মাওলানা আব্দুল মালিক, মাওলানা হেলাল আহমদ, মাওলানা আহমদুল হক, মাওলানা হেলালা আহমদ, হাফেজ মাওলানা আব্দুল্লাহসহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি। জানাজা শেষে মরহুমের মরদেহ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।