দিরাইয়ে ৩ আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৯:৩১:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৯:৩১:৫৬ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রাম থেকে ওই গ্রামের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জরিফ আলীর ছেলে আব্দুল হান্নান, রাজানগর ইউনিয়নের কদমতলী গ্রামের নুর মোহাম্মদের ছেলে আজাদ মিয়া ও দিরাই পৌরশহরের গাঘটিয়া গ্রামের মতলিব মিয়ার ছেলে লুৎফুর রহমানকে গ্রপ্তার করে পুলিশ। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম ৩ জন আসামি গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, তাদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com