চলতি নদীতে পুলিশের অভিযান : ৩টি বালুপাথর ভর্তি নৌকাসহ আটক ৮

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৫৬:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৫৬:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: চলতি নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। গভীর রাতে পরিচালিত এই অভিযানে ৩টি বালুপাথর ভর্তি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ চক্রের ৮ সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু চোর চক্র রাতের আঁধারে সুনামগঞ্জের সীমান্তঘেঁষা ডলুরা চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর লুটপাট চালিয়ে আসছিল। ৬ আগস্ট (বৃহস্পতিবার) গভীর রাতে নদীটিতে অবৈধ উপায়ে বালুপাথর চুরির খবর পেয়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম। ওসি রতন শেখের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সুনামগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযানে নামে। অন্ধকার রাতে নদীতে ¯িপডবোট নিয়ে ঝটিকা অভিযান চালিয়ে বালু ও পাথরখেকো চক্রটির ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। ওসি রতন শেখ পিপিএম জানান, সরকারি স¤পদ রক্ষা ও অবৈধ বালুপাথর উত্তোলন রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আটককৃত ৮ জনসহ এই অবৈধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত নৌকার মালিকদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সকালে আটককৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com