স্বাস্থ্য অধিকার ফোরামের দিনব্যাপী প্রশিক্ষণ

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:৩৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:৩৩:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের কাজির পয়েন্ট এলাকার একটি গেস্ট হাউসের মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি রুনা শাহীন আরা লেইস, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম এবং রাজেশ অধিকারী। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পারসন তৃপ্তি দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফোরামের সহসভাপতি এমদাদুল হক শাহজাহান ও মো. দিলোয়ার হোসেন, প্রচার ও গণমাধ্যমবিষয়ক স¤পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী, যুববিষয়ক স¤পাদক মো. সেরুজ্জামান, ফারুক মিয়া, তোফাজ্জল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাস, স্বপন কুমার বর্মণ, কাজী সালেহ আহমদ ও ইয়াহিয়া রহমান তালুকদারসহ অন্যরা। বক্তারা বলেন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিকার ফোরাম জনসচেতনতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং নাগরিকদের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফোরামের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম ও রাজেশ অধিকারী।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com