‘হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক কমিটি গঠন

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৪৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:৪৭:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দেশের হাওরাঞ্চলের কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে পৃথক ‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবিতে সুনামগঞ্জে ‘হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন নূরুল হক আফিন্দী। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, সুখেন্দু সেন, ইয়াকুব বখত বাহলুল, বিজন সেন রায়, আবু নাছার, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, কানিজ সুলতানা, শেখ নজরুল ইসলাম, সিরাজুল হক, সামিনা চৌধুরী, মো. আবু সাইদ, মোজাহিদুল ইসলাম, ইকবাল হোসেন, ওবায়দুল হক মিলন, কুদরত পাশা, জসীম উদ্দিন, রীনা আক্তার, সেলিম আহমেদসহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন জীবিকা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। আকস্মিক বন্যা, ফসলহানি, নদী ভরাট এবং অবকাঠামোগত অবহেলার কারণে এ অঞ্চলের মানুষ প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এ সুবিশাল অঞ্চলের সমস্যা সমাধান ও স্থায়ী উন্নয়নের জন্য প্রচলিত প্রশাসনিক কাঠামো পর্যাপ্ত নয়। তাই হাওরবাসীর ভাগ্য উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে এ অঞ্চলের অবদান সুনির্দিষ্ট করতে একটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ ‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’ গঠন এখন সময়ের দাবি। আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জানান, দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে হাওরাঞ্চলের অন্যান্য জেলাগুলোতেও এ আন্দোলনের সামাজিক ও সাংগঠনিক বিস্তার ঘটানো হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com