বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৩০:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:৩০:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে বাবার পাশ থেকে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি সেফটি ট্যাংকের ভেতর থেকে আমির হামজা নামে ১১ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি একই গ্রামের সাব্বির আহমদ ও সাবিকুন নাহার দ¤পতির ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার (২৭ জুলাই) সকাল ৭টায় স্বামী সাব্বির আহমদের পাশে শিশু আমির হামজাকে ঘুমে রেখে একই গ্রামে অবস্থিত বাবার বাড়িতে যান সাবিকুন নাহার। দুই ঘণ্টা পর বাবার বাড়ি থেকে এসে স্বামীকে ঘুমে পেলেও পাশে থাকা সন্তানকে দেখতে পাওয়া যায়নি। এরপর স্বামীকে জাগিয়ে শিশুটিকে খুঁজতে শুরু করেন। এছাড়া প্রতিবেশীদের সহযোগিতায় আশেপাশের এলাকায় সন্ধান করে পরিবার। এক পর্যায়ে বাড়ি থেকে অদূরে একটি পরিত্যক্ত শৌচাগারের ট্যাংকে শিশুটির মরদেহ পাওয়া যায়। রিংয়ের ট্যাংকটি ঢাকনা ছাড়া ছিল। শিশুর মরদেহটি রিংয়ের ভেতরে জমে থাকা পানিতে ভাসছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। শিশুটির মা সাবিকুন নাহার বলেন, আমার ছেলের বসয় মাত্র ১১ মাস। হাঁটতে পারে না। কেউ আমার সন্তানকে হত্যা করে ট্যাংকের ভেতরে ফেলে আসছে। গগনবিদারী আহাজারিতে সন্তান হত্যার বিচার দাবি করেন তিনি। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটকরা হলেন লালপুর গুচ্ছগ্রামের মৃত নুর মিয়ার ছেলে মনির হোসেন (৩০), আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), মনির হোসেনের মা রাবেয়া বেগম (৫৫) এবং জাহাঙ্গীর আলমের স্ত্রী আফিয়া বেগম (৩৫)। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম) জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকা- ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নথিভুক্ত করে ঘটনার মূল রহস্য উদঘাটন ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com