স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলার হাওরে বিশেষ অভিযানে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী এলাকার সরাল বিল, চিতলী হাওর ও কাটা গাং ডোর এলাকায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেশীয় প্রজাতির
মাছ সংরক্ষণের লক্ষ্যে ব্যবহৃত নিষিদ্ধ ৪০টি রিং জাল জব্দ করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনের উপস্থিতিতে উদ্ধার করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।