স্টাফ রিপোর্টার ::
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।
সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি পালনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবস¤পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরনূর আলী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জুলাইযোদ্ধা জহুর আলী, রেজওয়ান ও সায়মনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।