জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি

আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৫১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৫৩:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা উপলক্ষে অনুষ্ঠিত অনলাইনভিত্তিক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক। বৃহস্পতিবার (২৩ জুলাই) সুনামগঞ্জে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের (অতিরিক্ত)জেলা প্রশাসক আয়শা আক্তার এবং পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। সভা উপলক্ষে আয়োজিত অনলাইনভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান লাভ করেন জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক। এ অর্জনে তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এ ধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সম্পৃক্ততা জোরদারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com