স্টাফ রিপোর্টার ::
“কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ” স্লোগান নিয়ে গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সুনামগঞ্জ শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সুনামগঞ্জের এভিপি ও শাখা প্রধান মো. আবুল ফজল খানের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. শামসুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুল হক, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সবুজ আলম।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন এভিপি ও শাখা প্রধান মো. আবুল ফজল খান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রাহক প্রতিনিধি মো. এনামুল হক ও ফরিদ উদ্দিন।