দখল হওয়া সরকারি জমির তালিকা তলব

৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ

আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১০:২৫:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১০:২৬:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত সরকারি জমি অবৈধ দখলমুক্ত করে সরকারের নিরঙ্কুশ মালিকানা নিশ্চিতে দখল হওয়া জমির তালিকা তলব করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মোঃ হাবিবুর রহমান চৌধুরী। এ লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন কতটুকু জমি বর্তমানে অবৈধ দখলে রয়েছে, তা চিহ্নিত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ জুলাই ২০২৬ তারিখে জারি করা স্মারক নং-সিজেএম/সুনাম/প্রশাঃ-২২৫-এ বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ২৫ ধারার এখতিয়ারমূলে অবহিত করা যাচ্ছে যে, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রকার ভূমি অধিগ্রহণ করা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সরকার উন্নয়নের স্বার্থে সময়ে ভূমি অধিগ্রহণ করে আসছে। সরকার যে উদ্দেশ্য ভূমি অধিগ্রহণ করে অনেক সময় দীর্ঘ প্রক্রিয়া, আর্থিক সংস্থানসহ নানান প্রশাসনিক জটিলতার কারণে তা বাস্তবায়নে বিলম্ব হয়। এই দীর্ঘসূত্রিতার সুযোগে কতিপয় ভূমি দখলকারী অপরাধী চক্র উক্ত সরকারি সম্পত্তি অবৈধ দখল কিংবা দখলে নেয়ার চেষ্টায় লিপ্ত থাকেন। এই সকল অবৈধ দখলকারী অনেক ক্ষেত্রে দেওয়ানি আদালতে মামলা দায়ের করে তাদের অবৈধ দখল জারী রাখার অপচেষ্টা করে থাকে। এমনকি তারা ক্ষমতার অপব্যবহার করতেও দ্বিধা করে না। অপরাধীদের প্রতিনিয়ত ভূমি দখলের পাঁয়তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্য কাজে বিঘœ সৃষ্টি করে। এ কারণে বিপুল সংখ্যক সরকারি স¤পত্তি বে-দখল হওয়ার উপক্রম হচ্ছে। যাতে করে সরকারের উন্নয়ন পরিকল্পনা সঠিক সময়ে বাস্তবায়ন করাও অনেক সময় সম্ভব হয় না। উল্লেখ্য যে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ আইনসহ অন্যান্য আইন অনুসারে সরকারি স¤পত্তি বেআইনী ও অবৈধ দখল করা, রাখা এবং দখলের প্রচেষ্টা করা একটি ফৌজদারী অপরাধ। নি¤œস্বাক্ষরকারীর (চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) দৃষ্টিগোচর হয়েছে যে, সুনামগঞ্জ জেলার সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন অধিগ্রহণকৃত সরকারি স¤পত্তি রাস্তার পাশে হওয়ায় বর্তমান সময়ে তার আর্থিক মূল্য অধিক। কতিপয় ভূমি দখলকারি বিভিন্ন অজুহাতে এই সকল সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করছে কিংবা দখলের অপচেষ্টায় লিপ্ত আছে। এই সকল সরকারি স¤পত্তি বেআইনী দখলকারীদের নিকট হতে উদ্ধারক্রমে তা জনস্বার্থে ব্যবহার করা প্রয়োজন। সরকারি স¤পত্তি অপব্যবহারে/অবৈধ দখলে জনমনে ক্ষোভ সৃষ্টি হলেও আইন অনুয়ায়ী তাদের পক্ষে আইনি প্রতিকার নেয়ার সুযোগ থাকে না। সকল পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী এই বে-দখলীয় সরকারি স¤পত্তি উদ্ধারপূর্বক তা জনগণের জন্য সঠিকভাবে ব্যবহারের উপযোগী করার পদক্ষেপ নেয়ার এখতিয়ারযোগ্য অনেক ক্ষেত্রেই সরকারি কর্মচারীগণ বদলীজনিত চাকুরির কারণে উক্ত বে-দখলীয় জমি উদ্ধার কিংবা নানান জটিলতার কারণে আইনি প্রতিকার নিতে সক্ষম হন না। এমতাবস্থায়, সুনামগঞ্জ জেলার সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন কি পরিমাণ ভূমি অবৈধ দখল রয়েছে এবং উক্ত ভূমি উদ্ধারের জন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১১ ও ১২ ধারার আওতায় কোনো প্রতিকার নেয়া হয়েছে কি না, সেই বিষয়ে একটি প্রতিবেদন নির্ধারিত ছক অনুযায়ী আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com