শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৮:৪৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৮:৪৮:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
ফিফা বিশ্বকাপ ফাইনালকে ঘিরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা। শনিবার বিকেলে নীল-সাদা পতাকা, প্রিয় দলের জার্সি ও উচ্ছ্বাসে মুখর নানা স্লোগানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা। শোভাযাত্রাটি শান্তিগঞ্জ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শান্তিগঞ্জে এসে শেষ হয়। পুরো শোভাযাত্রাজুড়ে সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পথে পথে স্থানীয় বাসিন্দারাও দাঁড়িয়ে শোভাযাত্রাটি উপভোগ করেন এবং অনেকেই করতালির মাধ্যমে সমর্থন জানান। আয়োজকরা জানান, বিশ্বকাপ ফাইনালকে ঘিরে প্রিয় দলের প্রতি ভালোবাসা, ঐক্য ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ফাইনালে নিজেদের সেরাটা উপহার দিয়ে শিরোপা জিতবে আর্জেন্টিনা। শোভাযাত্রায় অংশ নেন আর্জেন্টিনা সমর্থক আবু হেলাল, ফয়সল আহমেদ, আব্দুল বাসিত লিমন, সাগর, নাজমুল ইসলাম, নাহিদ আহমদ, জয়নুর আহমেদ, নাসিম আহমেদ, তারেক, রাহিসহ অসংখ্য আর্জেন্টিনা সমর্থক।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com