স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার জামালগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক সমর্থক আর্জেন্টিনার নীল-সাদা পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে মোটরসাইকেলে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা দল ও বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার এবিএম মাসুম। শোভাযাত্রার আয়োজক ছিলেন আতিকুর রহমান, তমাল আফিন্দী, মইনুল ইসলাম, শামসুজ্জামান, মাসুম, পাবেল, নুকুল, তাইবানসহ আরও অনেকে। আয়োজকরা জানান, ফুটবলকে ঘিরে পারস্পরিক সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।