দিরাই প্রতিনিধি ::
গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশ ভাটিপাড়া ইউনিয়নের পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অভিযান চালিয়ে ৪ কার্টন ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়িসহ সাহেদ মিয়া (৩০) নামে একজন আটক করে। সে শান্তিগঞ্জ উপজেলার গাজিনগর গ্রামের মুহিবুর রহমানের ছেলে। অপর দিকে নারী নির্যাতন মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব নুর (২০) কে পার্শ্ববর্তী জগন্নাথপুর থানা এলকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের ধন মিয়ার ছেলে।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম ভারতীয় বিড়িসহ একজনও নারী নির্যাতন মামলার এজাহারভুক্ত একজন আসামি গ্রপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।