জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:১২:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:১২:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে রাসেল নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জামালগঞ্জ ফেরিঘাট এলাকার একটি ডকইয়ার্ডে নির্মাণাধীন হাউজবোটে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার দক্ষিণ কামলাবাজ গ্রামের আইয়ুব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালগঞ্জ ফেরিঘাট সংলগ্ন একটি ডকইয়ার্ডে পর্যটকদের নৌভ্রমণের জন্য একটি হাউজবোট নির্মাণের কাজ চলছিল। নির্মাণকাজের শেষ পর্যায়ে বিদ্যুতের সংযোগের কাজ করছিলেন। এ সময় রাসেল একটি বৈদ্যুতিক বাল্ব লাগাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল বাতেন বলেন, রাসেলকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের কোনো আপত্তি না থাকায় দাফনের জন্য বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com