স্টাফ রিপোর্টার ::
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয় স্কুলে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসন, সুনামগঞ্জের উদ্যোগে পরিচালিত প্রত্যয় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এবং জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. তানজিল হক।
পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রত্যয় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।