স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয় স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ ও ফল উৎসব-২০২৬ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। তিনি বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের শিক্ষা, পরিচর্যা ও সামাজিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব শিশুর বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তাদের সুপ্ত প্রতিভার বিকাশে জেলা প্রশাসন সবসময় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বস্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. তানজিল হক। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য, পুষ্টি ও নিয়মিত শিক্ষার পাশাপাশি অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রত্যয় স্কুলের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে ভবিষ্যতেও বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের শিক্ষা অগ্রগতি এবং ফল উৎসবের তাৎপর্য তুলে ধরেন। পরে অর্ধ-বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল পরিবেশন করা হয়।
ফল উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক স¤পৃক্ততা এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।