ধর্মপাশায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ১০:৫৩:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১০:৫৩:৫০ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার চানপুর গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে বৃহস্পতিবার রাত তিনটার দিকে আব্দুল্লাহ আল মাহফুজ (৪০) নামের দেড়বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, উপজেলার চানপুর গ্রামের আব্দুল্লাহ আল মাহফুজের বিরুদ্ধে অর্থ নিয়ে প্রতারণা করার অভিযোগে ২০২৪ সালে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। এই মামলায় আদালত তাঁকে চলতি বছরের ১৯ জানুয়ারি দেড় বছরের সশ্রম কারাদ- দেন। তিনি পলাতক ছিলেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com