শান্তিগঞ্জে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:৪৯:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:৪৯:৩৩ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সকল উপজেলা পরিষদে সরকার কর্তৃক ঘোষিত এমপিগণের জন্য বরাদ্দকৃত ‘পরিদর্শক কক্ষ’-এর আলোকে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ২য় তলায় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সদস্যের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় সরকার অধিদপ্তরের বাস্তবায়নে, পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, মো. ফারুক আহমেদ, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক রওশন খান সাগর প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com