প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মো. হাফিজুর রহমান শিফাত। সে সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। শিফাত সুনামগঞ্জ শহরের পৌর মার্কেটস্থ পাঞ্জেরী লাইব্রেরির স্বত্বাধিকারী রিপন শেখ ও মোছা. কল্পনা আক্তারের ছেলে।
এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিফাত মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছে। পাশাপাশি সে তার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়ের সহপাঠী এবং শুভাকাক্সক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ভবিষ্যতে শিফাত একজন সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে শিফাত। সে সকলের কাছে দোয়াপ্রার্থী।