স্টাফ রিপোর্টার::
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে জামালগঞ্জ উপজেলার ইনাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জুলফিকার সাফি ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
তার রোল নম্বর ৬০০৬৭৭৫।
সে জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ইনাতনগর গ্রামের বাসিন্দা। তার পিতা মো. সবুজ মিয়া এবং মাতা ঝিনুক মালা।
জুলফিকার সাফির এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তার এই অর্জন বিদ্যালয়ের জন্য গৌরবের এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এদিকে জুলফিকার সাফির এ সাফল্যে তার পরিবার মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁরা সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।