প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফাহিম হাবিব। পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, সুনামগঞ্জ থেকে সে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
এছাড়াও ফাহিম হাবিব ২০২৫ সালে অনুষ্ঠিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে এবং কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় ¯েপশাল গ্রেডে বৃত্তি লাভ করে।
তাঁর বাবা দুলাল মিয়া জাউয়া বাজার ডিগ্রি কলেজ, ছাতক, সুনামগঞ্জ-এর বাংলা বিভাগের একজন স্বনামধন্য প্রভাষক ও মা রেশমা আক্তার বিশ্বম্ভরপুর উপজেলার লালারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার একমাত্র ছোট ভাই ফারহান লাবিব সুনামগঞ্জের পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে অধ্যয়নরত।
এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ফাহিম হাবিব তার মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের প্রিয় সহপাঠী ও স্বজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে নিজেকে একজন সৎ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। ফাহিব হাবিব সকলের দোয়াপ্রার্থী।