স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জেলার বালুমহালের সুষ্ঠু ব্যবস্থাপনা, অবৈধভাবে বালু উত্তোলন ও নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুল, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম এবং জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
সভায় জেলার বিভিন্ন বালুমহালের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন, নদীর পাড় কেটে পরিবেশ ও জনস¤পদের ক্ষতি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত আইন ও বিধিমালা অনুসরণ করে বালুমহাল পরিচালনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন শুধু নদী ও পরিবেশের জন্যই হুমকি নয়, এটি জননিরাপত্তা ও অবকাঠামোর জন্যও মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। তাই আইন প্রয়োগকারী সংস্থা, সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে অবৈধ কর্মকা- বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় জেলার বালুমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনানুগ কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।