স্টাফ রিপোর্টার ::
বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে ওবায়দুল হক সভাপতি এবং বাকী বিল্লাহ আখঞ্জী সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি বর্ণা দাস ও রণদয় সরকার, যুগ্ম সাধারণ স¤পাদক এম. এ. ইমরান, অর্থ স¤পাদক নিপেশ সরকার, প্রচার স¤পাদক মমিনা আক্তার, দপ্তর স¤পাদক আনহার সাকিব এবং নির্বাহী সদস্য শ্রাবণী চৌধুরী, স্বপ্নীল দাস আকাশ ও মাহবুবা জেবা।
নবনির্বাচিত সভাপতি ওবায়দুল হক বলেন, সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আগামী এক বছরের কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি, বিশ্বজনকে একটি মানবিক ও আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দেশ ও বিশ্বদরবারে পরিচিত করে তুলতে পারব। একই সঙ্গে সুনামগঞ্জে যে ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, নতুন কমিটির নেতৃত্বে তা আরও বেগবান হবে।
এর আগে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের অর্থ স¤পাদক বিগত এক বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সদস্য সুজিত দাস, ইব্রাহিম মিয়া, অর্পা দাশ, অপূর্ব সরকার, নিউটন সরকার, প্রিয়ম সরকার, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম ফাহিম, সাধারণ স¤পাদক সোলাইমান আহমদ কামরানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।