মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মাঝেরছড়া গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পলাতক আসামি মো. কাজিম উদ্দিন (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।
মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলাম বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাঝেরছড়া গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী মো. কাজিম উদ্দিনের বিরুদ্ধে ২০২৪সালের ১৫ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধ্যনগর থানায় একটি মামলা হয়। এই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। বুধবার রাত আটটার দিকে নিজ বসতঘরের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।