শীঘ্রই শুরু হচ্ছে গোবিন্দগঞ্জ-ছাতক ফোরলেন সড়ক নির্মাণকাজ

আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৮:৫৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৯:২২:৫১ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থেকে ছাতক বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন এবং পৌর এলাকার ফোরলেন সড়ক নির্মাণকাজ শিগগিরই শুরু হচ্ছে। প্রায় ২৬৬ কোটি টাকা ব্যয়ে গোবিন্দগঞ্জ-ছাতক সড়ক উন্নয়ন এবং ১০০ কোটি টাকা ব্যয়ে ছাতক পৌর এলাকায় ফোরলেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহ¯পতিবার নির্মাণকাজের নির্ধারিত স্থান পরিদর্শন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী (সওজ-ছাতক) শাহাদাৎ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী সাজিদুর রহমানসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, প্রকল্পগুলো দ্রুত টেন্ডার প্রক্রিয়ায় এনে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ছাতক পৌর এলাকায় সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ১০০ কোটি টাকা ব্যয়ে ফোরলেন সড়ক নির্মাণের পাশাপাশি গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত সড়ক প্রশস্তকরণে ১৬৬ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন হবে। এছাড়া ছাতক-দোয়ারাবাজার এলাকার উন্নয়নে দুটি সেতুসহ আরও প্রায় ২৫০ কোটি টাকার বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এসব প্রকল্প বাস্তবায়িত হলে ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হবে এবং যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকা-েও ইতিবাচক প্রভাব পড়বে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com