দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টানাখালি বাজার থেকে গোবিন্দপুর (সিসি) সড়কের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার, করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জুবের সরদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম ডালিম প্রমুখ।