ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৭১ লক্ষ ৭৮ হাজার ৪৯১ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৮৫ লক্ষ এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৪৯১টাকা। বাজেটে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটের ট্রিটমেন্ট নির্মাণ, ব্যবসায়ীদের জন্য মার্কেট নির্মাণ ও শহরের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ নির্মাণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত আরেফিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, হিসাব রক্ষক কুলসুমা বেগম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অধ্যাপক (অব.) হরিপদ রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ স¤পাদক আব্দুল আলীম, ছাতক উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিল ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, ছাতক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, আহবায়ক কমিটির সদস্য সাকির আমিন, মাহমুদ আলম, মুশাহিদ আলী, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাজ্জাদ মাহমুদ মনির, লুৎফুর রহমান শাওন, অজিত কুমার দাশ, তাজিদুল ইসলাম, আবু বকর চৌধুরী, মাওলানা জুবায়ের আহমদ, দিলোয়ার হোসেন, লোকমান হোসেন, আদিল ও মোহাম্মদ রিফাত, ছাতক পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন, শরিফ, কর নির্ধারক শহিদুল হক মোল্লা, সহকারী কর আদায়কারী যুবরাজ চৌধুরী সহকারি কর আদায়কারী রতন চন্দ্র দে, স্টোর কিপার অজিত কুমার দাস, সুপারভাইজার বিজয় পাল, সুব্রত হালদারসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পৌর নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।