ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার ধুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনমদ চন্দ্র তালুকদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই বিদ্যালয়ের কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়টির দাতা সদস্য পৃথিশ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্মপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান কবীর, নোয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, হলিদাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দিপু, চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, ধুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ক্রেস্ট ও উপহারসামগ্রী দেওয়া হয়।