জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই ভিটামিন এ সম্পর্কে অবহিতকরণ করেন মেডিকেল অফিসার ডা. শাহেদ আলম ভূইয়া। আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেনের সভাপতিত্বে এমটিইপিআই আবুল কালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বন্দে আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পীযুষ কান্তি মজুমদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার।
বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক গোলাম সারোয়ার, প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা নূর উদ্দিন, কওমি প্রতিনিধি মাওলানা আলী আকবর, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান প্রমুখ।