সুনামকণ্ঠ ডেস্ক ::
সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু না হওয়ায় শিক্ষার্থীদের রাজপথ অবরোধ ও আন্দোলনের বিষয়টি বুধবার জাতীয় সংসদে উঠেছে। তবে বিষয়টি ‘পয়েন্ট অব অর্ডার’-এর আওতাভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে নির্ধারিত নোটিশ দেয়ার পরামর্শ দিয়েছেন ¯িপকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (২৪ জুন) বিকাল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনের একপর্যায়ে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের সংকটটি তুলে ধরেন।
সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা আজকে তিন দিন যাবৎ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সেখানে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০০ শয্যার হাসপাতালটি এখনও চালু করা হয়নি। ফলে ২০২০-২১ সেশনের ছাত্র-ছাত্রীরা, যারা এখন এমবিবিএস ডাক্তার হওয়ার পর্যায়ে চলে গেছে, তাদের কোনো ব্যবস্থা না হওয়ায় শত শত শিক্ষার্থীর জীবন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। রাজপথে থাকা এই কোমলমতি ছাত্র-ছাত্রীদের পক্ষে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সু¯পষ্ট বক্তব্য আশা করি।
কলিম উদ্দিন মিলনের বক্তব্যের পর ¯িপকার হাফিজ উদ্দিন আহমদ এটিকে ‘পয়েন্ট অব অর্ডার’ হিসেবে গ্রহণ না করে বলেন, মাননীয় সদস্য, এটা তো কোনো পয়েন্ট অব অর্ডার হলো না। পয়েন্ট অব অর্ডার হবে সংসদের চলমান বিষয়ের ওপরে। আপনি বাজেট নিয়ে বক্তব্য দেয়ার সময় এটি বলতে পারতেন।
সারা দেশে চলমান নানা আন্দোলনের প্রসঙ্গ টেনে ¯িপকার কিছুটা ক্ষোভের সুরে বলেন, এরকম মিটিং, মিছিল, অবরোধ, তারপরে মানববন্ধন- এতো বাংলাদেশের বিধিলিপি, শত শত হাজার হাজার চলছে এই মুহূর্তে। প্রেস ক্লাবের সামনে দেখেন শিক্ষকরা আমার কাছে এসেছিলেন, আজকে আরও অন্যান্য ইয়ে আছে।
তিনি সংসদ সদস্যকে উদ্দেশ্য করে আরও বলেন, এগুলো আপনারা বক্তব্যের মধ্যে বলবেন বা নোটিশ দেবেন। মাননীয় মন্ত্রীর কাছে আপনি একটা নোটিশ দেন, মাননীয় মন্ত্রী নিশ্চয়ই এটা বিবেচনা করবেন।