ছাতক প্রতিনিধি ::
প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ছাতকে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি ক¤েপাস্ট বিতরণ করা হয়েছে।
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ব্র্যাকের নর্থইস্ট বিভাগের সুনামগঞ্জ-২ অঞ্চলের উদ্যোগে সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের হাতে আধুনিক কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং শাখা ব্যবস্থাপক হাসানুজ্জামান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলাকা ব্যবস্থাপক (দাবি) আসাদুজ্জামান, ব্যবস্থাপক (প্রগতি) মেহেদী হাসান, সিনিয়র অফিসার, বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট এস. এম. মফিজুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা মো. নূর এবং উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আবুল হাসিম।