তাহিরপুরে গাঁজাসহ আটক ১

আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১০:৪৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১০:৪৫:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় যুব সংগঠনের সদস্যরা। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বীরনগর আল ফালাহ ইসলামী যুব সংঘের সদস্য, গ্রামের যুবক ও মুরব্বিরা যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের তাহির আলীর ছেলে শাহজাহান আলী (৪৫)-কে আটক করা হয়। তিনি বীরনগর গ্রামের মছরব আলীর ছেলের বাড়িতে অবস্থান করছিলেন। অভিযানকালে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের এসআই পঙ্কজ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা থানায় নিয়ে যান। বীরনগর আল ফালাহ ইসলামী যুব সংঘের সদস্য ও এলাকাবাসী জানান, এলাকায় উঠতি বয়সী অনেক যুবক মাদকের দিকে ঝুঁকে পড়ছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং তাদের সুপথে ফিরিয়ে আনতে এ ধরনের সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, মাদক নির্মূল করা না গেলে আগামী প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। যারা এই মরণঘাতী ব্যবসার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের গ্রামে কোনো মাদক কারবারি বা মাদকসেবীকে প্রশ্রয় দেওয়া হবে না। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com