দিরাই প্রতিনিধি ::
জাহানারা মেমোরিয়াল সমাজ সেবা ট্রাস্টের উদ্যোগে দিরাইয়ে ৪০ জন প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহ¯পতিবার পৌরশহরের আজমল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান ড. মাওলানা শোয়াইব আহমেদ-এর সভাপতিত্বে ও মাওলানা মুখতার হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন বরো অব বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম এর ডেপুটি চেয়ার অব অ্যাসেম্বলী কাউন্সিলর মোহাম্মদ সাদরুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল বাছির, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মহি উদ্দিন কাসেমী প্রমুখ।