স্টাফ রিপোর্টার::
ফুটবল বিশ্বকাপ এলেই বদলে যায় বাংলাদেশের শহর-গ্রাম। প্রিয় দলের পতাকায় রঙিন হয়ে ওঠে অলিগলি, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম - সবখানেই চলে ফুটবল আলোচনা। সেই বিশ্বকাপ উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে সুনামগঞ্জেও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচকে সামনে রেখে আকাশি-সাদা রঙে সেজে উঠেছে জেলার ফুটবলপ্রেমীরা। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা। শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত ফুটবল উৎসবে। বিকেল ৪টা থেকেই জাদুঘর প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শত শত আর্জেন্টিনা সমর্থক। কারও গায়ে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি, কারও হাতে জাতীয় পতাকা, আবার কেউ প্রিয় তারকা লিওনেল মেসির ছবি সংবলিত ব্যানার নিয়ে উপস্থিত হন। ড্রাম, ভুভুজেলা ও বাদ্যযন্ত্রের তালে তালে সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিকেল ৫টায় সেখান থেকে শুরু হয় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল। শোভাযাত্রাটি শহরের আলফাত স্কয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথে পথে সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। “আর্জেন্টিনা, আর্জেন্টিনা”, “মেসি, মেসি” ধ্বনিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের ভাষ্য, বিশ্বকাপকে ঘিরে সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দলকে শুভকামনা জানানো এবং ফুটবলপ্রেমীদের একত্রিত করতেই এই আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় অংশ নেওয়া সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম জনপ্রিয় দল। সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকের সংখ্যা অনেক বেশি। বিশ্বকাপে দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই আয়োজন। সমর্থক হুজাইফা হুদা বলেন, আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যা¤িপয়ন। দলটিতে অসাধারণ সব তারকা খেলোয়াড় রয়েছে। এবারের বিশ্বকাপেও তারা অন্যতম ফেভারিট। আমরা বিশ্বাস করি, চতুর্থবারের মতো বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনার হাতেই উঠবে। সাংবাদিক এআর জুয়েল বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনাই সেরা দল। আমাদের সমর্থন সবসময় তাদের প্রতি। মেসির নেতৃত্বে দলটি আবারও সাফল্যের গল্প লিখবে বলে আশা করছি। সাবেক পৌর কাউন্সিলর আহসান জামিল আনাস বলেন, আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই এই মিছিলে অংশ নিয়েছি। বিশ্বচ্যা¤িপয়ন দলটির জন্য শুভকামনা রইল। এই আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সব বয়সী মানুষের অংশগ্রহণ। শিশু, কিশোর, তরুণ, মধ্যবয়সী এমনকি প্রবীণরাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন আনন্দ মিছিল ও শোভাযাত্রায়। অনেকেই পরিবার নিয়ে উপস্থিত হয়ে ফুটবল উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।