স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে গাছ থেকে আমপাড়ার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। ঘটনাটি গত ১২ জুন দুপুর ১২টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামে ঘটেছে। হামলায় মো. ওসমান ও তার স্ত্রী রাজিয়া বেগম গুরুতর আহত হয়েছেন। তাদেরকে প্রথমে তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত ওসমানের পিতা জসিম উদ্দিন বাদী হয়ে তাহিরপুর থানায় প্রতিপক্ষের দিলু মিয়া ও তার ছেলে উজ্জলসহ ৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।