ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলায় চারজন কর্মকর্তাকে বদলিজনিত ও একজন কর্মকর্তাকে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাত আটটার উপজেলার অফিসার্স ক্লাবের উদ্যোগে ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা উৎপল সরকার, উপজেল মাধ্যমিক কর্মকর্তা মাহবুবুল কবীর, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মতিউর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সারোয়ার জাহান ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা হলেন পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা উপজেলা উপ-আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা প্রকৌশলী শাহাব উদ্দিন, পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের প্রত্যেককে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়।