দিরাইয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, তিনজনের কারাদন্ড

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৪৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৪৭:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলায় মাদকের বিস্তার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনজনকে কারাদÐ ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (৬ জুন) দিরাই উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ। অভিযানকালে গাঁজা সেবন ও লেনদেনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একজনকে ১ বছর বিনাশ্রম কারাদÐ ও অর্থদÐ এবং অপর দুইজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com