৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০১:০৮:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০১:০৮:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ৮ বছরের এক শিশুকে পালাক্রমে প্রতিবেশী দুই কিশোর মিলে ধর্ষণের অভিযোগে তাহিরপুর সীমান্ত থেকে অভিযুক্তদের আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সন্ধ্যায় তাহিরপুর থানা পুলিশ অভিযুক্ত দুই কিশোরকে আটক করে। তারা উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের বাসিন্দা। প্রত্যেকের বয়স ১৪ বছর। গত বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ভিকটিমের বাড়ির পিছনে ঘটনাটি ঘটে। এ সময় শিশুটির রক্তক্ষরণ শুরু হলে দুই কিশোর শিশুটিকে ফেলে চলে যায়। পরে ধর্ষণের ঘটনা শিশুটির পরিবার জানার পর অভিযুক্তদের পরিবারের লোকজন শিশুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয় এবং টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। ধর্ষণের ঘটনাটি শনিবার দুপুরে ভুক্তভোগী শিশুটির নানীর একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হলে মুহূর্তের ভাইরাল হয়ে যায়। এরপর থেকে ভুক্তভোগী শিশুর পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখানো হয়েছিল অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে। শুধু তাই নয় ধর্ষণের পর থেকে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিতেও বাধা দিচ্ছে অভিযুক্তদের পরিবারের লোকজন। উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রশিদ জানান, ভুক্তভোগী শিশুটির নানী আমাকে বিষয়টি জানিয়েছেন। তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম বলেন, অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com