সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর-এর কাজ শুরু করা হোক

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০৯:০৩:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০৯:০৩:১৪ পূর্বাহ্ন
হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর-এর কাজ শুরু করা হোক
হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর-এর কাজ শুরু করা হোক শিরোনামটি ‘কার্যালয়ে নেই কার্যক্রম!’। সংবাদপ্রতিেিবদনটি করা হয়েছে সুনামগঞ্জে অবস্থিত ‘হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর’-এর আঞ্চলিক কার্যালয় নিয়ে। বলা হয়েছে, “সুনামগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জেলায় এই প্রতিষ্ঠানের আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শুরু থেকেই এটি নিয়ে এক ধরণের অবহেলা রয়েছে বলে মনে করেন হাওরবাসীর বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তাঁরা বলছেন, ভবন নির্মাণের পর এটি পড়ে ছিল চার বছর। এরপর উদ্বোধন হলেও এখন আট বছর চলে গেছে। কিন্তু কোনো কার্যক্রম নেই। এ কারণে এই প্রতিষ্ঠান নিয়ে হাওরবাসীর যে প্রত্যাশা ছিল সেটি পূরণ হচ্ছে না।” আমাদের সমাজে দুর্মুখ অনেকেই আছেন। তাঁদের কেউ কেউ মনে করেন যে, যে-দেশে ‘পাউবো’ (পানি উন্নয়ন বোর্ড)-এর মতো কাঠামোগত সহিংসতা বিস্তারে সক্রিয় প্রতিষ্ঠান সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়, সে-দেশে ‘হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর’ চালু হওয়াটা এতো সহজ কাজ নয়। এর কারণ হিসেব তাঁরা এই যুক্তি প্রতিস্থাপন করেন যে, সরকার মনে করছে অধিদপ্তরটি পাউবো’র মতো দুর্নীতিগ্রস্ত হয়ে উঠার সম্ভাবনা নেই, তাই এটির কার্যক্রম শুরু করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। এমন কথায় আমাদের সমর্থন নেই। আমরা মনে করি আমাদের দেশের যে-কোনও উন্নয়নকর্মের সঙ্গে সমাজের অধিপতি শ্রেণির অর্থপ্রাপ্তির স্বার্থসংশ্লিষ্টতা বিদ্যমান, সেটা নিশ্চিত ও নিষ্কণ্টক না হলে যে-কোনও কাজের বাস্তবায়নকে দীর্ঘসূত্রিতার ফাঁদে ফেলে রাখা হয়। এ বিষয়ে আপাতত বক্তব্যের বহর না বাড়িয়ে অন্তর্বর্তী সরকারের কাছে একটি প্রত্যাশা ব্যক্ত করছি। প্রত্যাশাটি হলো, ‘হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর’-এর কার্যক্রমকে দীর্ঘসূত্রিতার ফাঁদ থেকে অচিরেই মুক্ত করে জনবল নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটিকে সক্রিয় করা হোক এবং এই অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় সুনামগঞ্জে প্রতিষ্ঠা করে প্রশাসনিক প্রতিষ্ঠান বিকেন্দ্রীকরণের সূচনা করা হোক সুনামগঞ্জ থেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স