সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:৩৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:৩৭:০৯ অপরাহ্ন
আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ছবি: সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ইজারাদার।
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার লঞ্চঘাট ও টোল আদায় কেন্দ্র এবং ফেনারবাঁক ইউনিয়নের গাজরিয়া এলাকায় বিআইডব্লিউটিএর এলসি ও বার্থিং চার্জ আদায় নিয়ে সৃষ্ট বিরোধের পর নতুন করে জারি করা স্মারকের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জের ইজারাদার ওয়াহেদ আলী ও জিয়াউর রহমান জিয়া সংবাদ সম্মেলন করে এ তথ্য গণমাধ্যমকে জানান। জানা যায়, চলতি বছর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পূর্বনির্ধারিত টোল আদায়ের হার পরিবর্তন করে পরবর্তী সময়ে জারি করা স্মারকের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
এদিকে আদালতের আদেশের পর মঙ্গলবার থেকে পূর্বের চুক্তি ও নির্ধারিত সিডিউল অনুযায়ী পুনরায় টোল আদায় কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ইজারাদাররা। লিখিত বক্তব্যে তারা বলেন, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ লিখিত চুক্তিপত্রের মাধ্যমে ইজারাদার জিয়াউর রহমান জিয়া ও ওয়াহেদ আলীকে নির্ধারিত হারে টোল ও সংশ্লিষ্ট চার্জ আদায়ের অনুমতি দেয়। চুক্তি অনুযায়ী তারা টোল আদায় কার্যক্রম শুরু করেন। তবে নির্ধারিত হারে টোল আদায়কে অতিরিক্ত দাবি করে তা কমানোর দাবিতে আন্দোলনে নামেন স্থানীয় ক্রাশার মিল মালিক, নৌকা মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতারা। এমন পরিস্থিতিতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও জামালগঞ্জ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের অংশগ্রহণে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পূর্বে নির্ধারিত টোলের হার বাতিল করে নতুন স্মারকের মাধ্যমে সংশোধিত হার নির্ধারণ করে। তবে নতুন নির্ধারিত হারে টোল আদায়ে সম্মত হননি ইজারাদাররা।
এ নিয়ে বিরোধের জেরে তারা আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টের শরণাপন্ন হন। সংবাদ সম্মেলনে ইজারাদাররা জানান, হাইকোর্ট তাদের দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে পূর্বের সিডিউল অনুযায়ী চুক্তি পুনর্বহাল রাখার নির্দেশনা দিয়েছেন। আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে পুনরায় টোল আদায় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিআইডব্লিউটিএর দ্বিতীয় দফায় জারি করা স্মারক চাপিয়ে দেওয়ার প্রতিবাদে গত দুই মাস ধরে তারা টোল আদায় কার্যক্রম বন্ধ রেখেছিলেন।
এ অবস্থায় উপজেলা প্রশাসনের প্রতি তাদের বিনীত অনুরোধ, যাতে তারা বৈধভাবে ও সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
‎সংবাদ সম্মেলনে ইজারাদার জিয়াউর রহমান জিয়া ও ওয়াহেদ আলী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ