সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৬:৩৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৬:৪০:২৯ অপরাহ্ন
‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ছবি: ফিতা কেটে উদ্বোধন করছেন ইউএনও শিল্পী রাণী মোদক।
স্টাফ রিপোর্টার::
‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর এলাকায় টুফা নদীর ওপর নির্মিত একটি কাঠের সেতু উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের পারাপারের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের অর্থায়নে নির্মিত সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক। ‎
‎উদ্বোধন উপলক্ষে ইউএনও ফিতা কেটে সেতুটির চলাচল কার্যক্রমের সূচনা করেন। ‎
জানা যায়, সেতুটি চালু হওয়ায় ঐতিহ্যবাহী সাচনা বাজারের সঙ্গে বেহেলী ইউনিয়নের ১২টি গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগ সহজ হবে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল সহজে হাটবাজারে পরিবহন করতে পারবেন। সেতুটির কারণে অটোরিকশা ও মোটরসাইকেল চালকদেরও যাতায়াত ও জীবিকার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ‎
‎উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক বলেন, মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘব এবং গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থা সচল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। ‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, বিএনপি নেতা সাইফুজ্জামান উকিল আলী, বেহেলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার ছবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ