সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৬:০৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৬:০৪:১৪ অপরাহ্ন
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ
স্টাফ রিপোর্টার::
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামে ঘর ও দোকান নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে একই দিনে দুই দফা হামলার অভিযোগ উঠেছে। এতে রাজমিস্ত্রি আমিরুল ইসলাম ওরফে আমিরুল হক এবং ফারুক মিয়া গুরুতর আহত হয়েছেন। তাঁদের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, বসতঘরে হামলা, নারীকে লাঞ্ছিত, নগদ টাকা লুট ও মালামাল ভাঙচুরের অভিযোগ উঠেছে একই পক্ষের কয়েকজনের বিরুদ্ধে। এসব ঘটনায় ভুক্তভোগীরা পৃথক দুটি নালিশি মামলা দায়ের করেছেন আদালতে। এর মধ্যে রাজমিস্ত্রি আমিরুলের দায়ের করা একটি মামলায় আদালতের নির্দেশে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা হিসেবে এফআইআর রুজু হয়েছে। তবে অভিযুক্তরা এখনো গ্রেপ্তার না হওয়ায় বাদীপক্ষ ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন তাঁরা। আদালতে দায়ের করা নালিশি দরখাস্ত, আদালতের নির্দেশনা এবং থানার এফআইআর সংক্রান্ত নথি পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এরুয়াখাই চকবাজারে রাজিবের দোকানের ভেতর থেকে রাজমিস্ত্রি আমিরুল ইসলামকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে মারধর করা হয়। আবুল হোসেনের খালি জায়গায় দোকানঘর নির্মাণের কাজ করার বিষয়ে আমিরুলের সঙ্গে কথাবার্তা হওয়ায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আমিরুলের দায়ের করা নালিশি মামলার অভিযোগে বলা হয়, হামলার একপর্যায়ে অভিযুক্ত ইব্রাহিম অন্যদের তাঁকে হত্যার নির্দেশ দেন। এরপর আং মালেক দা দিয়ে তাঁর মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তা ঠেকাতে গিয়ে বাম হাতের কনুইয়ের ওপর গুরুতর জখম হন তিনি। একই সময় অভিযুক্ত মামুনের দা-এর কোপে তাঁর ডান চোখের ওপর কেটে রক্তাক্ত জখম হয়। অন্য অভিযুক্তরাও তাঁকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আমিরুলের প্যান্টের পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ভাই রাজিবের দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি এবং দোকানের ক্যাশ বাক্স থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন বাদী। গুরুতর আহত আমিরুলকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁকে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর দোয়ারাবাজার আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর. মামলা নং ৪১২/২০২৬ দায়ের করেন তিনি। আমিরুলের দায়ের করা নালিশি মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে নিয়মিত মামলা রুজুর জন্য দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে আদালতের আদেশে চার দিনের মধ্যে এফআইআর রুজু করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ আদালতের নির্দেশে আমিরুলের অভিযোগটি নিয়মিত ফৌজদারি মামলায় রূপ নিয়েছে। তবে এফআইআর রুজুর পরও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় বাদীপক্ষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাজমিস্ত্রি আমিরুলের ওপর হামলার প্রায় দুই ঘণ্টা পর একই দিন রাত আনুমানিক ৯টার দিকে আবুল হোসেনের বসতঘরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর দোয়ারাবাজার আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক নালিশি মামলা দায়ের করেন আবুল হোসেন। মামলার অভিযোগে বলা হয়, আবুল হোসেন তাঁর বসতবাড়িতে নতুন ঘর নির্মাণের জন্য দুই লাখ টাকা সংগ্রহ করে একটি ট্রাংকে রেখেছিলেন। রাজমিস্ত্রি আমিরুলের সঙ্গে ঘর নির্মাণের বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হওয়ার খবর অভিযুক্তরা জানতে পেরে ক্ষিপ্ত হন। এর জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাঁর বসতঘরে প্রবেশ করে আবুল হোসেন, তাঁর ভাই ফারুক মিয়া ও স্ত্রী জোৎস্না বেগমের ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, এ সময় ইব্রাহিম মোল্লার দা-এর কোপে ফারুক মিয়ার ডান চোখের ওপর মাথায় গুরুতর জখম হয়। মাহফুজের লোহার অ্যাঙ্গেলের আঘাতে তাঁর বুকে গুরুতর আঘাত লাগে। হামলার সময় আবুল হোসেনের স্ত্রী জোৎস্না বেগমকে চুল ও কাপড় ধরে টানাহেঁচড়া করে লাঞ্ছিত এবং তাঁর পরনের কাপড় ছিঁড়ে ফেলার অভিযোগও করা হয়েছে। এ ছাড়া ঘর নির্মাণের জন্য ট্রাংকে রাখা দুই লাখ টাকা, প্রায় ৩০ হাজার টাকার ঘরের মালামাল ভাঙচুর এবং ১০ হাজার টাকা মূল্যের কাপড়চোপড় নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন বাদী। হামলার পর মামলা করলে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও নালিশি দরখাস্তে উল্লেখ করা হয়েছে। আহত ফারুক মিয়াকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ও ছাড়পত্র আদালতে দাখিল করেছেন বাদী। বাদীপক্ষের দাবি, দোকান ও বসতঘর নির্মাণের কাজ নিয়ে বিরোধের জেরেই কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হামলার ঘটনা ঘটেছে। তাঁদের অভিযোগ, উভয় ঘটনায় একই পক্ষের লোকজন জড়িত। পৃথক দুটি নালিশি দরখাস্তেই ইব্রাহিম, মাহফুজ, মামুন, মাহবুব, মুরাদ ও আং মালেকের নাম উল্লেখ রয়েছে। প্রথম মামলায় আবুল কালামের নামও অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে আমিরুলের মামলায় আদালতের নির্দেশে রুজু হওয়া এফআইআরে ছয়জনের নাম রয়েছে। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দফা হামলা, একাধিক ব্যক্তির গুরুতর আহত হওয়া এবং অর্থ ও মালামাল লুটের অভিযোগ ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবুল কালাম বলেন, বাদীরা তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তাঁদের সঙ্গে হামলা, লুটপাট ও ভাঙচুরের মতো কোনো ঘটনা ঘটেনি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অন্যদিকে মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম মোল্লার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে কল কেটে দেন। পরবর্তীতে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার বলেন, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা (এফআইআর) রুজু করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার আসামিরা ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বাদীপক্ষের অভিযোগ, গুরুতর জখম, চিকিৎসার কাগজপত্র, আদালতে পৃথক দুটি নালিশি মামলা এবং একটি মামলায় আদালতের নির্দেশে এফআইআর রুজু হওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নতুন করে হামলার আশঙ্কা করছেন বলেও দাবি তাঁদের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ