সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ

সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অফিসে তালা দিলেন জাসাস নেতারা

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:২৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:২৬:৩৮ পূর্বাহ্ন
সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অফিসে তালা দিলেন জাসাস নেতারা
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের সারদা হলে থাকা সম্মিলিত সাংস্কৃতিক জোটের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেটের নেতারা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তালা ঝোলান সিলেট জেলা ও মহানগর জাসাস নেতারা। এ সময় জাসাসের নেতারা সারদা স্মৃতি হলে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ছবির সবগুলো ফ্রেম অপসারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ স¤পাদক রায়হান হোসেন খান। তিনি বলেন, অনেক সময় এই অফিসের ভেতরে আওয়ামী লীগের গোপন বৈঠক হয়। আমরা আজকে যাওয়ার পরে দেখি, ভেতরে তারা অসংখ্য আওয়ামী লীগের ছবি টাঙিয়েছে। এরপর আমরা সব ফ্রেম নামিয়েছি এবং নামানোর পরে আমরা তালা মেরেছি। ফ্রেমসহ তালার চাবি আমরা সিটি করপোরেশনে জমা দিয়ে আসছি। এর আগে আমরা সাইনবোর্ডও অপসারণ করেছি। এটা সিটি করপোরেশনের অধীনে। সিটি থেকে যাতে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় যে, তারা এখানে তাদের কোনো কার্যক্রম করতে পারবে না, এ জন্য আমি সিটি করপোরেশনকে অবগত করেছি। সিটি করপোরেশন যদি উদ্যোগ নেয়, তাহলে আর এই ধরনের কার্যক্রম তারা করতে পারত না। জাসাস নেতারা বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও এর দুই নেতা শামসুল ইসলাম সেলিম এবং রজতকান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে পরিণত করেছিলেন। আমরা দীর্ঘদিন থেকে খবর পাচ্ছিলাম, তাঁরা এখানে জড়ো হয়ে সভা করেন। তখন বিশ্বাস করিনি। তবে গত রোববার রাতে আমরা তাঁদের এ রকম একটি প্রস্তুতির খবর পাই। এ সময় জাসাসের সিলেট জেলার সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মহানগর সভাপতি রাসেল আহমদ, সাধারণ স¤পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা ও মহানগর জাসাসের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা

৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা