সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ

শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:১২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:১২:৫৮ পূর্বাহ্ন
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ
স্টাফ রিপোর্টার :: মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ অভিযান ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে হাওরাঞ্চলে দুঃসাহসিক গেরিলা অভিযান পরিচালনাকারী এই বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করে তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণের বীর চত্বরে পু®পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি। এ সময় তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গের ঘটনা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি, কবি ও লেখক সুখেন্দু সেন, লেখক ও গবেষক সুবাস উদ্দিন, লাইব্রেরির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, যুগ্ম সাধারণ স¤পাদক অ্যাডভোকেট এ আর জুয়েল, মানবাধিকারকর্মী নুরুল হাসান আতাহের, সুজনের সাধারণ স¤পাদক ফজলুল করিম সাঈদ, মোজাহিদুল ইসলাম মজনু, সাংবাদিক কর্ণবাবু দাস ও আকিব জাবেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। ১৯৭১ সালের ১৬ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস। মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি ছিলেন হাওরাঞ্চলের অন্যতম সাহসী গেরিলা যোদ্ধা। তাঁর নেতৃত্বাধীন দাস পার্টি সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও সশস্ত্র অভিযান পরিচালনা করে। দুঃসাহসিক অভিযান ও প্রতিরোধের কারণে পাকিস্তানি বাহিনীর কাছে দাস পার্টি ছিল আতঙ্কের নাম। জগৎজ্যোতি দাসের নেতৃত্ব ও সাহসিকতা স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। প্রতিকূল পরিবেশ, দুর্গম হাওরাঞ্চল এবং শত্রুপক্ষের শক্তিশালী অবস্থানের মধ্যেও তিনি সহযোদ্ধাদের নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। শেষ পর্যন্ত সম্মুখযুদ্ধে প্রাণ দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাসে নিজের নাম অমর করে যান এই বীর মুক্তিযোদ্ধা। এদিকে সুনামগঞ্জ সরকারি কলেজের সঙ্গেও জড়িয়ে রয়েছে মুক্তিযুদ্ধের বেদনাবিধুর ইতিহাস। মহান মুক্তিযুদ্ধে এ কলেজের চার ছাত্র শহীদ হন। তাঁরা হলেন, শহীদ তালেব, গিয়াস, জগৎজ্যোতি ও আসগর। তাঁদের আত্মত্যাগ সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ৫৫ বছর পেরিয়ে গেলেও শহীদ জগৎজ্যোতি দাসের বীরত্ব ও আত্মত্যাগ আজও সুনামগঞ্জের মানুষের স্মৃতিতে অম্লান।ৎ

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা

৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা